ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ক্যাসিনো সম্রাট ‘সিনিয়র জুয়াড়ি রবিন’ গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া মামলায় মো. রবিন(২৪) নামে কথিত এক সিনিয়র জুয়াড়িকে (ক্যাসিনো সম্রাট) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গ্রেফতার রবিনকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার দওপাড়া এলাকার আবুল বাদশার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনায় ও গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রায়ের বাজার এলাকা থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যাসিনো সম্রাট রবিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা অনলাইন জুয়া মামলায় রবিনকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ক্যাসিনো সম্রাট সিনিয়র জুয়াড়ি রবিন গ্রেপ্তারের বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে থানা-পুলিশের প্রশংসায় ভাসাচ্ছেন সচেতন মহলের লোকজন। তারা বলেন, বর্তমান ওসি সাজ্জাদ রোমন যোগদানের পর থেকেই মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। এতে ক্যাসিনো ব্যবসায়ীদের ঘুম হারাম হয়েছে। পুলিশের এই কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ক্যাসিনো সম্রাট ‘সিনিয়র জুয়াড়ি রবিন’ গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬