রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সরকারি ক্রয় সংক্রান্ত কাজে ইজিপি’র ব্যবহার’ বিষয়ক একটি প্রশিক্ষণ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি এর শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। ইজিপি’র ব্যবহার সংক্রান্ত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে যারা শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প বাস্তবায়নসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে সম্পৃক্ত তারা সরকারি বিধি-বিধানের আলোকে ইজিপি’র ব্যবহারের মাধ্যমে ক্রয় সংক্রান্ত কাজ সম্পাদনে উপকৃত হবেন। এ প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদেরকে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০২৫ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারা ও বিধি-বিধানসমূহের আলোকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগী ভূমিকা পালন করবে এবং এ বিষয়ে আরো জানার আগ্রহকে উৎসাহিত করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রয় সংক্রান্ত কাজে স্বচ্ছতা আনয়ন ও আর্থিক শৃঙ্খলার নিয়মের মধ্যে থেকে নিজেরদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এগিয়ে যাওয়ার আহবান জানান। প্রশিক্ষণের দ্বিতীয় সেশনে ইজিপি’র ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত সেশনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত কাজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ইজিপি’র ব্যবহারে সক্ষমতা তৈরি হবে। তিনি গবেষণা প্রকল্প বাস্তবায়নে ইজিপি’র ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞদের থেকে সহায়তা গ্রহণ এবং প্রকিউরমেন্ট সংক্রান্ত কাজে অভিজ্ঞদের সহায়তা প্রদানের জন্য আহবান জানান। তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের রির্সোস পার্সনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের সরকারি টেন্ডার ডিজিটালি প্রকাশ ও পরিচালনা করতে ই-জিপি বা Electronic Government Procuremen অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি হ্রাস এবং সময় সাশ্রয় করা সম্ভব হয়। রিসোর্স পার্সন তাঁর প্রেজেন্টেশনে বাংলাদেশ সরকারের পাবলিক প্রকিউরমেন্ট আইন, বিধিমালা, ইজিপি গাইডলাইন, আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো, সরকারি ক্রয়ের মূলনীতিসমূহ, বার্ষিক ক্রয় পরিকল্পনা, প্রকিউরমেন্ট প্রক্রিয়া চক্র, প্রকিউরমেন্ট পদ্ধতিসমূহ, টেন্ডার দলিল প্রণয়ন, টেন্ডারের বিবরণ, টেন্ডার বিজ্ঞাপন ও প্রকাশনা, টেন্ডার দাখিল ও ই-লজমেন্ট, টেন্ডার উন্মোচন, টেন্ডার মূল্যায়ন কমিটি, দলিলের প্রাথমিক যাচাই, টেন্ডারের গ্রহণযোগ্যতা, আর্থিক মূল্যায়ন, টেন্ডারের স্পষ্টীকরণ ও যাচাইকরণ, কার্যাদেশ প্রদান (Notification of Award), চুক্তি স্বাক্ষর ও কার্যসম্পাদন জামানত, প্রাথমিক ব্যয় ও কর্মপ্রস্তুতি (Mobilization), সময়সীমা বৃদ্ধি, নির্ধারিত ক্ষতিপূরণ (Liquidated Damage), অর্থপ্রদান ব্যবস্থাপনা, গুণমান নিয়ন্ত্রণ, কাজ সমাপ্তি ও ত্রুটি-বিচ্যুতি দায়বদ্ধতা, সততা ও দুর্নীতি প্রতিরোধ, ক্রয়-সংক্রান্ত ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রয় কার্যক্রমের কর্মদক্ষতা সূচক (কচও) সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত কাজে সঠিকভাবে পরিকল্পনা করে স্বচ্ছতার সাথে অনলাইনে দরপত্র সংগ্রহ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন এবং আইনানুগভাবে অনুমোদন, চুক্তি সম্পাদন ও দলিল নথিবদ্ধ করে পেশাদারিত্বের সাথে সম্পাদন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটি রাবিপ্রবি’তে ‘সরকারি ক্রয় সংক্রান্ত কাজে ইজিপি’র ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ
-
মোঃ আক্কাস রাঙ্গামাটি - আপডেট সময় ০৮:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- 14
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















