ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

পাইকগাছায় লবণাক্ত পানি অনুপ্রবেশ প্রতিরোধ ক্যাম্পেইন পদযাত্রা স্মারকলিপি প্রদান

খুলনার পাইকগাছায় উপজেলার বসতি এলাকা ও কৃষিজমিতে লবনাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধানে ক্যাম্পেইন ও পদযাত্রা স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতন নাগরিকবৃন্দ, স্থানীয় সংগঠন ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে এবং অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের বাস্তবায়নে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা বলেন, অব্যবস্থাপনা, দুর্বল ও অপর্যাপ্ত বেড়িবাঁধ, নদী ও খাল ভরাট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানি ক্রমাগতভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে প্রবেশ করছে। এর ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে অদূর ভবিষ্যতে এ অঞ্চল বসবাস ও কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমন্বিত ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।
এর মধ্যে রয়েছে-টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, লবণপানি অনুপ্রবেশে মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ, নদী-খালের স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন, কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। র‌্যালিতে স্থানীয় যুব সমাজের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাধারণ জনগণ এবং নারীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, লবণাক্ততা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

পাইকগাছায় লবণাক্ত পানি অনুপ্রবেশ প্রতিরোধ ক্যাম্পেইন পদযাত্রা স্মারকলিপি প্রদান

আপডেট সময় ১০:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬