গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর গিদারী রেজিয়া মার্কেট এলাকায় সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। বিদ্যালয়ের জমি দাতা আব্দুল ওয়াহেদ বাবলুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আব্দুর রশিদ সরকার, হাফেজ মো. খায়রুল ইসলাম, ফয়জার রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক বেলুছুর রহমান দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, নিয়োগবাণিজ্য করে আসছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন। গাইবান্ধা শহরে বসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন বক্তারা। সেই সঙ্গে বক্তারা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
সংবাদ শিরোনাম
গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন
-
গাইবান্ধা প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















