ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

নাংগলমোড়া ইউনিয়নে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি’র বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লায়ন সালাউদ্দীন আলী। তিনি বলেন, দেশের নি¤œআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে নির্ধারিত উপকারভোগীরা সুলভ মূল্যে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই কার্যক্রম শুধু পণ্য সরবরাহেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনার অংশ। টিসিবি স্মার্ট কার্ডের মাধ্যমে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছানো সহজ হবে, ফলে একটি জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত হবে। অনুষ্ঠানে নাংগলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য মোঃ সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, সচিব মোঃ জাহেদুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুবিধাভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নাংগলমোড়া ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ডপ্রাপ্তরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে বড় ধরনের সহায়তা করবে এবং পারিবারিক ব্যয় ব্যবস্থাপনায় স্বস্তি এনে দেবে। পরিশেষে সালাউদ্দীন আলী বলেন, ভবিষ্যতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে অধিক সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারে এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

নাংগলমোড়া ইউনিয়নে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ১০:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬