ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

জলঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

দেশব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তা। সভায় আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুর সবুর (এমওডিসি), আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, ডা. হাবিবুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা। সভায় জানানো হয়, উপজেলার বিভিন্ন ইপিআই কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। মাইক্রোপ্ল্যান অনুযায়ী একটি কেন্দ্র হিসেবে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে। উপজেলায় মোট ৩৯ হাজার ৭২৩ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছেলে শিশু ১৯ হাজার ৯৯৬ জন এবং মেয়ে শিশু ১৯ হাজার ৭২৭ জন। এ লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া টিকাদান কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ভ্যাকসিন, সিরিঞ্জ, সেফটি বক্স, ভ্যাকসিন ক্যারিয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রতিটি সেশনে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা সংক্রামক ভাইরাসজনিত রোগ হওয়ায় শিশুদের ঝুঁকি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

জলঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

আপডেট সময় ১০:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬