ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা!

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মতবিনিময়

জেলায় সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান মত বিনিময় সভা করেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলার সকল ধরনের কাজ করতে জেলার সকল সেক্টরের সহযোগিতা প্রয়োজন। জেলার বোরো ফসলসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ প্রশাসন করছে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে,জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মাসুম হেলাল, কালবেলা প্রতিনিধি এ কে কুদরত পাশা, বাসস’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল কাইয়ূম মিলন, সাংবাদিক শিল্পী রাজু আহমেদ রমজান, নিউজ ২৪ এর প্রতিনিধি এ আর জুয়েল, ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাদিকুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা। সভার শুরুতেই ৭১ টেলিভিশন প্রতিনিধি পরিচয়ে শহীদনুর আহমেদ, বাংলাভিশন টেলিভিশন প্রতিনিধি মাছুম হেলাল ও যমুনা টেলিভিশন প্রতিনিধি সোহানুর রহমান বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে জুলাইযোদ্ধা গেজেট বাতিল নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব তকমা, বিষোদঘার ও অপপ্রচার করে আক্রমণাত্মক কথাবার্তা বলে জেলা প্রশাসনকে হুমকী দিয়ে বারংবার উঠে যাওয়ার নাটক করে। এসময় তাদেরকে থামানোর নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়। এ অবস্থায় জেলা প্রশাসনকে বারংবার বিব্রত করার অপচেষ্টা গ্রহন করা হয়। তৎপ্রেক্ষিতে আল হেলাল আত্মপক্ষ সমর্থন করে বলেন,মব সন্ত্রাসের আশ্রয়ে আমরা ২ সাংবাদিকের নাম জুলাইযোদ্ধা গেজেট থেকে বাতিল করা হয়েছে। উক্ত বাতিল আদেশকে চ্যালেঞ্জ করে আমি ও সাংবাদিক আফতাব উদ্দিন মহামান্য হাইকোর্টে রিটি পিটিশন দায়ের করেছি। মহামান্য হাইকোর্ট, আমাদের আবেদন গ্রহন করে দুই সপ্তাহের জন্য বিবাদী পক্ষকে রুলনিশী জারী করেছেন। গত ১৮ ডিসেম্বর মহামান্য হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মোঃ মঞ্জুর আলম সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুনামগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারসহ মোট ১০ জনকে বিবাদী করে ১৯৩৬২/২০২৫ ও ১৯৩৬১/২০২৫ নং রিট পিটিশন দুটি দায়ের করেন তারা। বিবাদীপক্ষ এখন পর্যন্ত রুলের জবাব দেননি বলেও জানান আল হেলাল। আল হেলাল আরো বলেন, আমি সবিনয়ে জানতে চাই মহামান্য হাইকোর্ট বড় নাকি সুনামগঞ্জের ডিসি ও মব সন্ত্রাসীরা বড়। যারা আমাদের রিট পিটিশন দায়েরের পরও নির্লজ্জভাবে বিজ্ঞ আদালতের বিচারাধীন বিষয়সমূহকে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পূর্বের ন্যায় এখনও গুজব ও মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাদিকুর রহমান, কতিপয় পোষ্য সাংবাদিক, সাবেক জেলা প্রশাসকের সহায়তায় পিআইসি বাণিজ্য, বিজ্ঞাপন সুবিধা গ্রহন ও মামলা বানিজ্যসহ নানা অনৈতিক সুবিধা ভোগ করার পাশাপাশি মব সন্ত্রাসে জড়িত রয়েছে বলে জেলা প্রশাসনকে পোষ্য সাংবাদিকমুক্ত করার অনুরোধ জানান। এদিকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদেরকে কোন্দল বিরোধ ভূলে গিয়ে ফসল গড়ে তুলতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহবাণ জানান। তিনি বলেন, কাউকে অনৈতিক সুবিধা দিয়ে নয় সকলকে সাথে নিয়ে সুনামগঞ্জের উন্নয়নে অবদান রাখতে চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মতবিনিময়

আপডেট সময় ১০:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬