ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন

সমুদ্র অর্থনীতি, সমুদ্রবিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও নীল অর্থনীতিভিত্তিক উচ্চশিক্ষার প্রসারে কক্সবাজারে ‘University of Blue Economy Sciences and Technology (UBEST)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাবটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের উপকূলবাসীর জন্য প্রস্তাবিত নতুন বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়টির নামUBEST (University of Blue Economy Sciences and Technology)। স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের দেওয়া একটি আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। জানা গেছে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নাম হবে ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (UBEST)। এ বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিশাল সামুদ্রিক সম্পদ বা ব্লু ইকোনমি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ, উচ্চশিক্ষা এবং উন্নত গবেষণা নিশ্চিত করা। শুরুর পরিকল্পনা: শূন্য থেকে নতুন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (ইঙজও)-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি ও বৈজ্ঞানিক জনবলকে কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে সামুদ্রিক বিজ্ঞান, ওশানোগ্রাফি, মৎস্য চাষ ও ব্যবস্থাপনা, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়ে পড়ার সুযোগ থাকবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আধা সরকারি (ডিও) পত্রটি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ?কক্সবাজারবাসীর প্রাণের দাবি এবং বাংলাদেশের জন্য সবচেয়ে প্রত্যাশিত ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।’ কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (BORI)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই ডিও লেটারে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। ডিও লেটারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চ শিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে এক্ষেত্রে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামো প্রয়োজন। তার মতে, কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই)’ বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে ইউবিইএসটির প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা যেতে পারে। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘বিওআরআই এরই মধ্যে কক্সবাজারে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটিসংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ অবস্থায় বিওআরআইয়ের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ইউবিইএসটি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতিও চেয়েছেন সালাহউদ্দিন আহমদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন

আপডেট সময় ০৩:৪২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬