জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীর উপর নির্মিত বড়মানিক-মাওড়িতলা ব্রিজটি পুনর্র্নিমাণের কাজ শেষ হলেও রাতের আঁধারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে ছিনতাই ও মাদকসেবীদের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জনস্বার্থে এলাকাবাসী ওই ব্রিজে লাইট পোস্টের আবেদন জানিয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছেন এবং তার অনুলিপি পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলী বরাবর প্রেরণ করেছেন। বড়মানিক গ্রামের বাসিন্দা ছালেকিল, অনন্তপুর গ্রামের আবুল বাশার, ছোটমানিক গ্রামের হারুনুর রশিদ ও কড়িয়া গ্রামের আব্দুল কাইয়ুম জানান, আমাদের বাড়ি থেকে যাতায়াত করার সময় নবনির্মিত ছোট যমুনা নদীর উপরে মাউড়িতলা-বড় মানিক সড়কের ব্রিজটি সন্ধ্যা নামলেই অন্ধকার হয়ে থাকে। এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জন-নিরাপত্তার স্বার্থে আমরা দ্রুত ঐ ব্রিজে লাইট পোস্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। তাই অবিলম্বে এই ব্রিজে লাইট পোস্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও এলাকাবাসীরা।
সংবাদ শিরোনাম
পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি
-
আব্দুল কাইয়ুম জয়পুরহাট - আপডেট সময় ০৩:৪৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














