ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন Logo রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি Logo চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের Logo অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার Logo আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের! Logo সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো? Logo সকালে উঠেই মুখে তিতা স্বাদ? Logo পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান

ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল আহমেদ(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকির সার্বিক দিক-নির্দেশনায় গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ধনবাড়ী থানাধীন বানিয়াজান সাকিনস্থ বানিয়াজান বাসস্ট্যান্ডে নুর ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৩ হাজার ৪০০ টাকা। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল আহমেদ বানিয়াজান কামারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় ধনবাড়ী থানায় মামলা নং-১৮, তারিখ-৩০ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬(১) এর সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন

ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬