ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি গোবিন্দ চ›ন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন। গত (২৯/০৯/২৬) তাঁরা নবীনগর আদালত প্রাঙ্গণে এসে আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিচারপতিদ্বয়ের গাড়িবহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, সার্কেল এসপি পিয়াস বসাক এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল ইসলাম সহ আদালতের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশলাইন্স থেকে আগত পুলিশের একটি চৌকস দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের সময় বিউগলের সুরে আদালত প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আদালতে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী, আইনজীবী সহকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আদালত পরিদর্শন কালে বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান এবং বাঞ্ছারামপুর চৌকি আদালতের জজ আনন্দ পালের এজলাসে বিচারকার্য পরিচালনা প্রত্যক্ষ করেন। তাঁরা আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও আইনজীবীদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত বিচার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আদালতে আসা বড়িকান্দি গ্রামের মো. শাহজাহান মিয়া(৬০) বলেন, সংগ্রামের পর থেকেই এই আদালতে আমার আসা-যাওয়া। জীবনে প্রথম দেখলাম নবীনগরে দুইজন বিচারপতি এসে আদালতের হালচাল দেখলেন। এটি আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় একটি ঘটনা। মাননীয় বিচারপতি গণ আদালত প্রাঙ্গন, বার লাইব্রেরী এবং বিজ্ঞ আইনজীবীগণের চেম্বার পরিদর্শন করেন। বার লাইব্রেরী পরিদর্শনের সময় বারের সভাপতি, সেক্রেটারী সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। বারের সেক্রেটারী আদালতে আইনজীবী গণের বসার জন্য টেবিল, কম্পিউটার এবং ফটোকপি মেশিন সরবরাহের দাবী করেন।স্থানীয় বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের মতে, নবীনগর দেওয়ানী আদালতে একই দিনে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির পরিদর্শন উপজেলার বিচারপ্রার্থী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। তাঁদের প্রত্যাশা, আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিচার প্রার্থীরা দ্রুত বিচারসেবা পাবেন। বিচার প্রার্থীদের অনেকে নবীনগরে দেওয়ানী মামলার পাশাপাশি ফৌজদারি মামলার বিচারকার্যও দ্রুত ও পূর্ণাঙ্গভাবে শুরু করার দাবি জানান। তাঁদের আশা, আদালতের বিচারিক কার্যক্রম সম্প্রসারিত ও গতিশীল হলে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়ার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আরও সহজে ও দ্রুত ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি

আপডেট সময় ০৩:৫২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬