পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের নাজমুল হাসান উজ্জ্বল(৪৪) এর বাড়ীতে গত ১৮ই এপ্রিল গভীর রাতে আন্ত জেলা ডাকাত দলের ৭ সদস্য ডাকাতি করতে এসে বিক্ষিপ্ত জনতার গণপিটুনিতে দুলাল রাঢ়ী নামক ১ ডাকাত নিহত হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নাজিরপুর থানায় পৃথক পৃথক দুইটি মামলা হয়। উক্ত মামলায় আন্ত জেলা ডাকাত দলের মূল মাষ্টারমাইন্ড আব্দুল আজিজ ফরাজী, পিং- মৃত: জালাল, সাং-পশ্চিম ইলুহার, থানা-বানারীপাড়া, জেলা-বরিশালকে গত ২২ এপ্রিল মাদারীপুর জেলা সদর থেকে র্যাব-৮ এর সহায়তায় সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পরিদর্শক সুমন সরকার আটক করতে সক্ষম হন, এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান ও থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্রিফ করেন এবং বলেন, এই ডাকাতির সঙ্গে যে সকল আসামীরা জড়িত রয়েছে, তারা কেউই ছাড় পাবেনা, প্রত্যেককেই আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের মুখোমুখি করা হবে।
সংবাদ শিরোনাম
নারিজপুরের কলারদোয়ানিয়ায় ডাকাতির ঘটনায় গ্রেফতার
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ১০:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 171
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























