ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে এম.বি.এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। ছবি : বঙ্গভবন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে এগিয়ে যেতে পারে না।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে এম.বি.এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তাঁর প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এই তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি এ সময় সংগঠনটির প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সংগঠনটি গবেষণামূলক সত্য তথ্য দিয়ে জনগণকে সচেতন ও গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।
তিনি বলেন, রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
রাষ্ট্রপতি বলেন, ‘ম্যাব’-এর মতো পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এসময় রাষ্ট্রপতি সংগঠনটির যোগ্য ও দক্ষ সদস্যদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টিও তুলে ধরেন।
‘ম্যাব’-এর প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন।
তাঁরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির ও গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬