লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে ছাত্র ও যুবসমাজ, লাফিয়ে বাড়ছে মাদকসেবী ও বিক্রাতাদের দৌরাত্ব। বিষয়টি নিয়ে উদ্ভেগ প্রকাশ করেছেন সচেতন মহল, সচেতন মহলের দাবি এ ভাবে মাদকসেবী ও মাদক বিক্রাতাদের দৌরাত্ব বাড়তে থাকলে ভবিষ্যতে সাধারণ ছাত্র ও যুবসমাজ ধ্বংশের দ্বারপ্রান্তে পৌছে যাবে। রায়পুরে পৌর শহরের ৭নং ওয়ার্ডে দক্ষিন কেরোয়া গ্রামের বেপারী বাড়ির সৈয়দ আহাম্মেদের ছেলে জৈনক খোরশেদ আলম মাদক বিক্রয় কালে জনতার হাতে আটক হয়। পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে অবহিত করলে রায়পুর থানার এসআই মহি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ১৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার সহ বিক্রতা খোরশেদ আলমকে গ্রেফতার করেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাতা ইউনিয়ের পূর্ব চরপাতা গ্রামের ৮নং ওয়ার্ডের রেহান আলী বেপারী বাড়ির সামনে থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা টেবলেটসহ মাদক বিক্রেতা আবদুল মজিদের ছেলে জৈনক হাবিবুর রহমান বাবু(৩৫) ও মোঃ মনির হোসেন ছেলে মোঃ মিলন(১৮) নামক দুই ব্যাক্তিকে গ্রফতার করতে স্বক্ষম হয়। খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত বাবু পার্শ্ববর্তী উপজেলা ফরিদগঞ্জের সাহেবগঞ্জ গ্রামের ও মিলন রায়পুরের পূর্ব চরপতার গ্রামের বাসিন্দা। এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়ার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে। অভিযান চলাকালে বেশ কিছু মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করতে স্বক্ষম হয়েছি। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি আরো জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচলানা করে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ হাতেনাতে ১৭ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করাসহ ১১টি মামলা রুজু করা হয়েছে। অপরদিকে মোবাইল কোর্ট পরিচলানায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, আভিযান চলমান থাকবে।
সংবাদ শিরোনাম
রায়পুরে মাদকের ভয়াল থাবায় আক্রান্ত ছাত্র ও যুবসমাজ!
-
আরিফ হোসেন (রায়পুর) লক্ষ্মীপুর - আপডেট সময় ১০:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 199
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























