ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে

কপিলমুনিতে ঔষধে ১০ শতাংশ ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে বক্তারা

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীরা ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১লা অক্টোবর )সকালে উপজেলার কপিলমুনি বাজারে মেইন সড়কে কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে এই মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বক্তারা বলেন, দেশের সব জায়গায় ঔষধ ব্যাবসায়ীরা জনগণের কথা চিন্তা করে শতকরা ১০ থেকে ১২ ছাড় দেয়। কপিলমুনিতেও সেটা চলমান ছিল। কিন্তু দেশে নির্বাচিত সরকারের পর থেকে সব ব্যাবসায়ীরা একজোট হয়ে সেই ১০ ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছেন। বক্তারা আরো বলেন, দেশের সব শ্রেণীর পেশার মানুষ কোন কোন ভাবেই তাদের পরিবারের কারোর না কারোর জন্য ঔষধ ক্রয় করে থাকেন। তাই দেশের বিভিন্ন জায়গার ন্যায় কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীদের কাছে ১০ পার্সেন্ট ছাড় দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন যদি মানবিক কাজে ঔষধ ব্যাবসায়ীরা সাড়া না দেয় তাহলে আমরা আগামীতে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ সেকেন্দার আলী। কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও কপিলমুনি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আশানুর ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কপিলমুনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ গাজী, বিশিষ্ট ব্যাসায়ী সাত্তার গাজী, রুহুল আমিন ফকির, যুবদল নেতা রায়হান গাজী, আতাউর রহমান কপিলমুনি ব্লাড ব্যাংকের ক্রিয়া সম্পাদক জলিল বিশ্বাস, বিশিষ্ট সাউন্ড ব্যাবসায়ী ইমরান গাজী প্রমুখ। মানববন্ধনে কপিলমুনি হরিঢালী ও লতার সব শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে

আপডেট সময় ১০:০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬