ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনার কয়রায় ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)-র সহযোগিতায় বর্ণাঢ্য র?্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র?্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং কর্মকর্তা আবু সাইদ ও ইয়াছিন আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে ইউএনও আব্দুল্লাহ আল বাকী বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার আলোকবর্তিকা। তাঁদের দীর্ঘ জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরিবার ও সমাজে প্রবীণদের সম্মান, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সহকারী যুব উন্নয়ন অফিসার এস. এম. আকরাম হোসেন এবং খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জি. এম. মিজানুর রহমান ও সিডিও-র নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ডাবলু। বক্তারা প্রবীণদের অধিকার সুরক্ষা ও তাঁদের কল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

আপডেট সময় ১০:১৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬