মুন্সীগঞ্জ পৌরসভা
সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ পৌরসভার কর অস্বাভাবিকভাবে বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে নাগরিকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু’ উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করে। মুন্সীগঞ্জ শহরের নাগরিক বন্ধু সংগঠনের আহ্বায়ক মু. মাসুদ রানা’র নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জজ কোর্টের (এপিপি) অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন আহমেদ সহ সামাজিক সংগঠন নাগরিক বন্ধু অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন নাগরিক বন্ধু এর আহবায়ক মু. মাসুদ রানা পৌরকর বৃদ্ধির বিষয়ে বলেন, আমাদের মুন্সীগঞ্জ পৌরসভা একটি স্বায়ত্তশাসিত সেবামূলক প্রতিষ্ঠান। বানিজ্যিক প্রতিষ্ঠান নয়। পানি সরবরাহ, পরিচ্ছন্নতা এসব বিষয়ে বানিজ্যিক মডেল, উচ্চ ফ্রি বা কর আদায়ের মাধ্যমে বানিজ্যিকরন করা হচ্ছে। এভাবে অস্বাভাবিক করবৃদ্ধি কল্যানধর্মী রাষ্ট্র ধারনার সাথে সাংঘর্ষিক। সেবার মান উন্নত না করে- কোন করবৃদ্ধি মানা হবে না।
হুমায়ুন কবির মুন্সীগঞ্জ 
























