নওগাঁর বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ উপজেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ। শেষে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















