ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo অন্যায় করে কেউ পার পাবে না; ডা. শফিকুর রহমান Logo বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে Logo শান্তি-সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ,সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী Logo নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ Logo মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কেউ Logo এআইকে দেওয়া তথ্য ডার্ক ওয়েবে আছে কি না জানুন Logo কখন গোসল করা ভালো সকালে নাকি রাতে? Logo ৭ সেকেন্ডে ৫ রাউন্ড গুলি, বাড়লো সালমান খানের নিরাপত্তা Logo অজ্ঞতাবশত বিতর্ক মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

পাওনা টাকা ফেরত না দেওয়া, জমি বিক্রিতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. শামছুল আলম মিল্টন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি। গত শুক্রবার সাঘাটায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন শামছুল আলম মিল্টন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর সম্বন্ধী মো. শরিফুল আশরাফ চৌধুরী গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুরতাইড় এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান, জমিজমা ও অন্যান্য সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন শামছুল আলম মিল্টন। তাঁর অভিযোগ, ২০২৪ সালে আনিসুর রহমান চৌধুরী একটি পুকুরের প্রায় ৮৪ শতক জমিতে মাটি কাটার কথা বলে বিভিন্ন সময়ে শরিফুল আশরাফ চৌধুরীর কাছ থেকে ১১ লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন পর এক লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকা এখনো পাওনা রয়েছে বলে দাবি করেন শামছুল আলম মিল্টন। তিনি আরও অভিযোগ করেন, শরিফুল আশরাফ চৌধুরীর জমি বিক্রির ক্ষেত্রেও বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। জমি বিক্রি করলে টাকার অংশ দিতে হবেÑএমন দাবি করে চাঁদা চাওয়ার অভিযোগও করেন তিনি। শামছুল আলম মিল্টন বলেন, গত ৩০ সেপ্টেম্বর চৌধুরী গেটের সামনে পাওনা টাকা ও হিসাব-নিকাশের বিষয়ে আনিসুর রহমান চৌধুরীর সঙ্গে তাঁর কথা হয়। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে তিনি আনিসুর রহমানের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন বলে জানান। পরে আনিসুর রহমান তাঁকে ও আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, মামলার এজাহারে ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে, তা সত্য নয়। এ ছাড়া গত ১ অক্টোবর ‘দৈনিক ইত্তেফাক অনলাইন’-এ প্রকাশিত ‘প্রাণনাশের হুমকি ও অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই’ সংক্রান্ত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে শামছুল আলম মিল্টন ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্?ঘাটনের দাবি জানান। একই সঙ্গে পাওনা টাকা ও জমি-সংক্রান্ত বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

আপডেট সময় ০৮:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬