প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের তিনটি ভবনের ২৩টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় ঠিকাদার কমিটির সাধারণ সম্পাদক এবং মাহাবুবুল হক রিপন, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ডা. মো. ফখর উদ্দিন মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ এবং দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। এ সময় দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তাহের প-িত, ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি জাকির হোসেন, বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের সেক্রেটারি তবারক হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত ট্রেজারার আল হাসান অতিথিদের পরীক্ষার সার্বিক আয়োজন ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরীক্ষা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা জামায়াতে ইসলামীর আমির গাজী ছালেহ উদ্দিন সালউদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী এবং দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. মুহাম্মদ আনওয়ারুল কাবীর শাহেদ, জায়লস্কর ইউনিয়ন আমীর মাও. মো. সাইফুল ইসলাম, রামনগর ইউনিয়ন আমীর মো. আহছান উল্লাহ এবং সাবেক শিবির নেতা মাও. মো. ওয়ালী উল্যাহ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতেও পুরো ক্যাম্পাস ছিল প্রাণবন্ত। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নেয়। সন্তানদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলেন বিপুলসংখ্যক অভিভাবক। অতিথিরা পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ট্রাস্টের আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বৃত্তি পরীক্ষার মতো উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন। আয়োজকরা জানান, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও বৃহৎ পরিসরে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরিদর্শন শেষে অতিথিরা নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ শিরোনাম
দাগনভূঞায় ১,৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা
-
সুমন পাটোয়ারী দাগনভূঞা - আপডেট সময় ০৮:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























