ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সরকারের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

সুনামগঞ্জে সরকারের প্রথম ৬ মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা”শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) পৌর এলাকার মল্লিকপুরস্থ সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ও অতিরিক্ত সচিব হাছিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সিলেট তথ্য অফিসের আঞ্চলিক তথ্য অফিসার মোঃ আকিকুর রেজা ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রমুখ। সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, বাসস প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কুদরত পাশাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সেমিনারে বক্তারা সরকারের ১৮০ দিনের উন্নয়নমূলক প্রচারে তথ্য অধিদপ্তরের ভূমিকা, গুজব ও অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা, বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা এবং সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় সম্পর্কে সুনির্দিষ্ট ৪টি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, নেতিবাচক সংবাদকে ইতিবাচক সংবাদে পরিণত করে সঠিকভাবে উপস্থাপনের মধ্যে দিয়েই সাংবাদিকতা পেশার স্বার্থকতা রয়েছে। তারা বলেন, দেশে এই মুহুর্তে বিদ্যুতের সমস্যা বিদ্যমান যা অস্বীকার করার কোন উপায় নেই।
কিন্তু সমস্যার সংবাদ পরিবেশন করতে গিয়ে পরিবেশিত সংবাদে এমন কোন শব্দ বাক্য প্রয়োগ করা উচিত হবেনা যাতে সাধারন লোকজন উত্তেজিত হয়ে বিদ্যুৎ অফিস ভাংচুর করে। অর্থাৎ সমস্যাকে সম্ভাবনায় উন্নীত করাই হতে হবে সাংবাদিকতার লক্ষ্য। সেমিনারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করত: নিে কে ও পরিবারকে নিরাপদ রাখতে গণসচেতনা বৃদ্ধিকল্পে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি প্রচারপত্র বিলি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সরকারের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

আপডেট সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬