ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সাংবাদিক হান্নান শাকুরের পিতার দাফন

দৈনিক খবর পত্রের নোয়াখালী প্রতিনিধি ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক এবং নোয়াখালী প্রেসক্লাবের সদস্য হান্নান শাকুরের পিতা মাইজদী বাজার বালিকা বিদ্যা নিকেতন স্কুলের সাবেক শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা শফিক উল্যাহর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মরহুমের নিজ এলাকা নোয়াখালী সদর উপজেলার ০৪ নং কাদির হানিফ ইউনিয়নস্থ সিরাজ উদ্দিন পুর জামে মসজিদ প্রাংগনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাযায় সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন স্তরের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। সাংবাদিক এর পিতা মরহুম শফিক উল্যাহ ৯০ বছর বয়সে শুক্রবার ভোরে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ও ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সাংবাদিক হান্নান শাকুরের পিতার দাফন

আপডেট সময় ০৮:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬