ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সাথে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি।
মন্ত্রী আরো জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা করে বাড়ানোর। কিন্তু, সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে।
তিনি বলেন, এটাকে ভাড়া বাড়ানো বলবো না, এটাকে সমন্বয় বলা যাবে। কারণ, সারাদেশে বাসে ভাড়ার একটি মূল্য নির্ধারিত আছে আগে থেকেই। সেই আগের মূল্যের সঙ্গে এখন মাত্র ১১ পয়সা করে যুক্ত হবে।
মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা ও চট্টগ্রামে আগে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মাত্র ১১ পয়সা। তাই এখন প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। এই মূল্যবৃদ্ধির হার মাত্র ৪.৪৫ শতাংশ।
মন্ত্রী বলেন, আগে আন্তঃজেলা বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল দুই টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো দুই টাকা ২৩ পয়সা। যা মূল্যবৃদ্ধির হারে মাত্র ৫.১৯ শতাংশ।
মন্ত্রী বলেন, আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এই বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আইইউবিএটি

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

আপডেট সময় ১১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬