ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আয়োজনে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, স্কুলজীবনই জীবনের সফলতার প্রথম ধাপ। তাই এ সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা নানা বিপদের সম্মুখীন হতে পারে। তিনি বলেন, যে বন্ধু মাদক বা সিগারেট সেবনের জন্য উৎসাহিত করে, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। এ সময় তিনি কুমিল্লার অপ্রিতমকে আইফোনের ঘটনাকে কেন্দ্র করে হত্যার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের সতর্ক করেন। পাশাপাশি সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের নানা কুফল সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করেন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এছাড়া উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে চকলেট তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সার্কেল এসপি মো. জামিরুল হক, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজগর আলী, ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি আসফাক রাগিব হাসান, ঢাকা জেলা দক্ষিণের ট্রাফিক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাঈদ, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন কদমতলী এলাকায় যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাত উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ওই এলাকা দ্বিতীয়বারের মতো পরিদর্শন করেন।
সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা
-
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















