ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন ইলিয়াস ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন ইলিয়াস ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন। তারা বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর হাতকে আরও শক্তিশালী করতে ছাত্রদল সবসময় পাশে থাকবে। সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানানো হয়। এর আগে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খ- খ- মিছিল এসে বিএনপির কার্যালয়ে মিলিত হয়ে উপজেলার আনন্দ মিছিলে অংশ নেয়।
সংবাদ শিরোনাম
ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল
-
লালমোহন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















