চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্য সচিব নাঈম সরকার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। প্রধান বক্তার বক্তব্যে আবিদুল ইসলাম খান বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার ও শিক্ষামন্ত্রণালয় কাজ করছে বলে দাবি করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫০ কৃতী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভূঁইয়া জুয়েলসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
-
কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















