ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের সন্তান আব্দুল হাকিম দেওয়ান। নতুন এ দায়িত্ব পাওয়ায় নিজ এলাকায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গত ২৯ সেপ্টেম্বর ঘোষিত মালয়েশিয়া যুবদলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে আব্দুল হাকিম দেওয়ানকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। এর আগে তিনি সংগঠনটির মালয়েশিয়া শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবাসে সাংগঠনিক কর্মকা-ে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নতুন এ দায়িত্ব পাওয়ার পর দেশে ফেরার সুযোগে নিজ এলাকার নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আব্দুল হাকিম দেওয়ান। তাঁর এ অর্জনকে ঘিরে কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ উপলক্ষে কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংগঠনিক সাফল্য কামনা করেন তারা। সভায় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে আব্দুল হাকিম দেওয়ানের মতো পরীক্ষিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল সৈয়াল, ছাত্রদলের সাবেক সভাপতি আবেদুল বেপারি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজির খান, কৃষক দলের সভাপতি আলামিন মাল, বিএনপি নেতা আব্দুল কালাম এবং যুবদল নেতা কামাল শেখ শামীমসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

আপডেট সময় ০৯:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬