ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

শাস্তি পেলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই

নিউ চণ্ডীগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে ভারতীয় দলের, আর ওয়েস্ট ইন্ডিজকে দিতে হবে ম্যাচ ফির ১০ শতাংশ।
সময়-ছাড়ের হিসাব বিবেচনায় নেওয়ার পর দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে ভারত চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম বোলিং করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই দলকেই ওভার ঘাটতির অনুপাতে জরিমানা করা হয়েছে।
তৃতীয় ওয়ানডের আগে অবশ্য ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে এবং গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে হেরেছিল তারা। দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতে সিরিজ নিশ্চিত করেছিল ভারত।
তবে নিউ চণ্ডীগড়ের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। অধিনায়ক শাই হোপের দুর্দান্ত অপরাজিত ১৬২ রানের ইনিংসে ভর করে ৩৫২ রান তাড়া করে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়ার মাধ্যমে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ।
ব্যাট হাতে পুরো সিরিজে অবশ্য উজ্জ্বল ছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল ও হোপ। গিল তিন ম্যাচে করেন ১১০, অপরাজিত ২২৩ ও ১ রান। মোট ৩৩৪ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্যদিকে হোপের ব্যাট থেকে আসে ১২, ১০৪ ও অপরাজিত ১৬২—মোট ২৭৮ রান।
ওয়ানডে সিরিজ শেষে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে সিরিজটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

শাস্তি পেলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই

আপডেট সময় ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬