‘শিক্ষকদের পাশে থেকো : পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এমন প্রতিপাদ্যের প্রতি নিজেদের একাত্মতা প্রকাশ করে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। গত ৫ অক্টোবর, কলেজের অধ্যক্ষ ফারহানা রেজার নেতৃত্বে স্বপ্নপূরণের মহান কারিগর বিশ্বের সকল শিক্ষকদের প্রতি জ্ঞাপন করা হয় শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ক্যাম্পাসে প্রিয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছায় বরণ করেন ক্ষুদে শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করতে কেক কাটা ও ‘টিচার অব দ্য মান্থ’ সম্মাননার আয়োজন করা হয়। শিক্ষকদের অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে ‘টিচার অব দ্য মান্থ’ অনুষ্ঠানে নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাতে সম্মাননা সনদ তুলে দেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারহানা রেজা এবং পরিচালক নূর ই আলম আজাদ।
সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে অধ্যক্ষ ফারহানা রেজা বলেন, ‘আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো সেই সকল প্রিয় মুখগুলোকে যারা নিজ পেশাকে আলোকবর্তিকায় রূপ দিয়েছেন, জ্ঞানের আলোয় অন্ধকার দূর করে আমাদের দিয়ে গেছেন সঠিক পথের সন্ধান।’ তিনি বলেন, ‘আদর্শ শিক্ষকগণ আমাদের অন্তরে বপন করেন ধৈর্য, মানবিকতা এবং দেশপ্রেমের বীজ যার মাধ্যমে আমরা শিখতে পারি পৃথিবীতে কীভাবে সম্মানের সহিত বাঁচতে হয়।’ অধ্যক্ষ ফারহানা রেজার মতে, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে যা কেবল এক দিনের আনুষ্ঠানিকতায় নয়, বরং প্রতিদিনের অনুশীলনের মাধ্যমেই সম্ভব।
সংবাদ শিরোনাম
সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৭:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























