ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস ডা. শফিকুর রহমানের

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় বলে জানিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান আরও বলেছেন, আমরা একটি গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করতে চাই। সরকারের যেসব উদ্যোগ জনস্বার্থে ও দেশের কল্যাণে হবে, সেসব কাজে আমরা সহযোগিতা করব। আর যেসব সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হবে, সেসব বিষয়ে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরব, সমালোচনা করব এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বিটিএমএর নেতারা তাঁদের খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণ, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোকপাত করেছেন।
এ ধরনের সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা এবং দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব বলে জানিয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা। তিনি আরও জানিয়েছেন যে, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতের স্বার্থে বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শিল্প ও উৎপাদন খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তৈরি পোশাকশিল্পের সঙ্গে টেক্সটাইল খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে এ খাতের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রেস ব্রিফিংয়ে বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে এ খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে টেক্সটাইল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন এবং কিছু সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। অন্য সমস্যাগুলো নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।
জনাব শফিকুল ইসলাম সরকার আরও বলেন, আজকের বৈঠকে বিশেষ করে প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ, কর বৃদ্ধি এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনও সমস্যার মুখোমুখি হচ্ছে বলে তারা জানিয়েছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেছেন। এ ছাড়া এনার্জি বন্ড ও সুতার অপব্যবহারসহ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়েও সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে বলে তারা জানিয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বিটিএমএ’র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনেছি এবং আশ্বস্ত করেছি যে, জনগণের স্বার্থ ও দেশের অর্থনীতির স্বার্থে এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরা হবে এবং সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হবে।
সবশেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দকে আজকের বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বৈঠক শেষে বিটিএমএর নেতারা ডা. শফিকুর রহমান ও জামায়াতের নেতাদের ধন্যবাদ জানান। তাঁরা বলেন, বৈঠকে টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ ও সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান হবে এবং দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রশ্নোত্তর পর্ব
আগামী ১৮ নভেম্বর বস্ত্র ও পোশাকসংশ্লিষ্ট বাটেক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার প্রধান অতিথি হওয়ার দীর্ঘদিনের প্রচলিত রীতির ব্যতিক্রম হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার একটি প্রচলিত রীতি রয়েছে।
তিনি বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এর সঙ্গে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক মর্যাদার বিষয়ও জড়িত। এবার এ রীতির ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য দাবি বা অনুরোধ করেননি বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কোনো খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করা উচিত নয়। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে রাষ্ট্রের সব পক্ষের সমন্বয় থাকা প্রয়োজন।
টেক্সটাইল খাতের কোন কোন সমস্যা এরই মধ্যে সমাধান হয়েছে- এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং কিছু সমস্যা সমাধানও হয়েছে। তবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ কয়েকটি বিষয়ে এখনো কিছু কারখানা সমস্যায় রয়েছে।
তিনি বলেন, বিশেষ করে যেসব বিষয় এখনো সমাধান হয়নি, সেগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের আলোচনা অব্যাহত রয়েছে।
জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্বের জায়গা থেকে শিল্পখাত ও অর্থনীতির স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হবে বলেও জানান তিনি।

বিরোধীদলীয় নেতা এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন কি না- এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়।
তিনি বলেন, জনস্বার্থে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরা এবং সরকারের সঙ্গে আলোচনা করাও সেই দায়িত্বের অংশ।
বিটিএমএ-এর পক্ষে উপস্থিত ছিলেন বিটিএমএ’র প্রেসিডেন্ট এবং আম্বার কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আজিজ রাসেল, বিটিএমএ-এর ভাইস প্রেসিডেন্ট এবং পূর্বানী ইয়ান্র্ ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম সরকার, বিটিএমএ-এর পরিচালক এবং জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শাহিদ আলম, বিটিএমএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস লিমিটেডের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক জনাব হোসেন মেহমুদ, বিটিএমএ-এর পরিচালক এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, বিটিএমএ-এর সাবেক পরিচালক এবং মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোশারফ হোসেন, বিটিএমএ-এর সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.), বিটিএমএ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান, বিটিএমএ-এর ডেপুটি সেক্রেটারী জেনারেল জনাব জিয়াউল হাসান চৌধুরী, বিটিএমএ-এর প্রেসিডেন্টের পিএস জনাব আরিফ রায়হান রবিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস ডা. শফিকুর রহমানের

আপডেট সময় ০৮:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬