ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শোষণ মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের জীবনকে সবার আগে আদর্শের আলোকে সাজাতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমাদের মূল পরিচয় আমরা আল্লাহর খলিফা। মানবতার কল্যাণে আমাদের কাজ করতে হবে। তবে তার জন্য সবার আগে আমাদের নিজেদের গঠন করতে হবে। তারপর দাওয়াতী কাজ করতে। লেখালেখি,গান, নাটক রচনা ও পরিবেশনের সাথে সাথে ব্যক্তিগত চরিত্রে সেই সুন্দরের প্রতিফলন ঘটাতে পারলেই মানুষ আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আমাদের আদর্শ গ্রহণ করবে। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হবে।
২৪ এপ্রিল শুক্রবার রাজধানীর শহীদ মতিউর রহমান নিজামী মিলনায়তনে বিসিএর মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
বিসিএর সভাপতি আবেদুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় স্বাগতম বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ইবরাহীম বাহারী।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বিশেষ অতিথির বক্তব্যে বলেন, অনেকটা ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে ব্যর্থ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। সাংস্কৃতিক কর্মীদের এ বিষয়ে সচেতনতার পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ কালচারাল একাডেমির আজকের সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
স্বাগত বক্তব্যে জনাব ইবরাহীম বাহারী বলেন, কবি মতিউর রহমান মল্লিকের ভাষায় আহ্বান জানাচ্ছি, ‘এখনো মানুষ মরে পথের পরে কি করে তাহলে তুমি নিবে বিশ্রাম। ‘ অর্থাৎ ৫আগস্ট ২০২৪এর পর আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমাদের কলমকে আরো শানিত করতে হবে, সত্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাতার সংগ্রাম চালিয়ে যেতে হবে। কাংখিত লক্ষ অর্জন করার আগে বিশ্রামের সুযোগ নেই।
দরসুল কুরআন পেশ করেন অধ্যাপক আব্দুস সামাদ। তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলেই মানুষ দুনিয়া, আখেরাতে সুখে থাকবে। জান্নাতবাসী ও জাহান্নামবাসীরা কখনো সমান নয়, জান্নাতবাসীরাই প্রকৃত সফলকাম।
সভাপতির বক্তব্যে আবেদুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,  সাহিত্য সংস্কৃতি কর্মীরা হলেন সমাজের সবচেয়ে সচেতন অংশ। তাঁরা সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করলেই রাজনীতি দুর্বৃত্তরায়নমুক্ত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শোষণ মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের জীবনকে সবার আগে আদর্শের আলোকে সাজাতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

আপডেট সময় ১১:০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬