ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের মতবিনিময়

  •  শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 11

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর মোঃ মঈনুদ্দিন খান এবং ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।  সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দেশের সামগ্রিক আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে নৈতিকতা ও সুশাসনের উপর  গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে জনাব নুরে আলম তালুকদার আর্থিক খাতের টেকসই উন্নয়নে নৈতিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নৈতিক মানদণ্ড বজায় রাখা অপরিহার্য। পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনার অভিজ্ঞতার আলোকে তিনি গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তায় সততা ও নৈতিকতার ভূমিকার বিষয়টি বিশেষভাবে পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর প্রতিনিধি দলের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নৈতিক চর্চা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ব্যাংকিং ও আর্থিক খাতে নৈতিক আচরণের চর্চা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপে তিনি ট্রাস্ট ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে উভয় পক্ষই একমত পোষণ করেন যে, সৎ, দক্ষ ও নৈতিক গুণাবলীসম্পন্ন জনবল এবং স্বচ্ছ শাসনব্যবস্থাই পারে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে। ভবিষ্যতে আর্থিক খাতের সার্বিক সংস্কার ও সুরক্ষায় এ ধরনের ইতিবাচক সংলাপ ও যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের মতবিনিময়

আপডেট সময় ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬