ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে চায়না দুয়ারির মরণফাঁদে দেশীয় মাছ, নীরব প্রশাসন Logo পাঁচবিবি সোনালী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন Logo বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ Logo প্রেমের বিবাহের পর ২কন্যার জননী স্বামীর নির্যাতনে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন Logo উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান Logo দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার ও ট্রাফিক নিরাপত্তায় পুলিশ সুপারের লিফলেট বিতরণ Logo কালিয়া দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা Logo সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে এনসিপি নেতা তামিম আহমেদ বহিষ্কার Logo মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা Logo প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে এনসিপি নেতা তামিম আহমেদ বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। দলীয় বার্তায় বলা হয়, তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার ও নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। তামিম আহমেদ এর আগে এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বড়লেখা উপজেলা এনসিপির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে দৈনিক খবরপত্র বড়লেখা প্রতিনিধি, তামিম আহমেদের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে তিনি কেন্দ্রের কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে কয়েকজন নেতাকর্মীর অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দলীয় অভ্যন্তরীণ সমস্যা সমাধানের অংশ হিসেবে তিনি সহ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে চায়না দুয়ারির মরণফাঁদে দেশীয় মাছ, নীরব প্রশাসন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে এনসিপি নেতা তামিম আহমেদ বহিষ্কার

আপডেট সময় ০৮:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬