নড়াইল জেলার কালিয়া উপজেলা সার্কেল সহকারী পুলিশ সুপার রবিন হালদার বলেছেন নাগরিকগন যাতে নিবিঘেœ নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি বলেন কালিয়া উপজেলা সম্প্রীতির শহর, সেই ধারাবাহিকতায় রক্ষা করে সনাতন ধর্মের আসন্ন শারদীয় দূর্গাপূজার শান্তিপূর্ন ভাবে সম্পূর্ন করতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে। তিনি ৬ সেপ্টেবর সকাল ১০ টায় উপজেলায় নড়াগাতি ও কালিয়া থানায় হলরুমে অনুষ্ঠিত শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি আইন শৃঙ্খলাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ গ্রহনের লক্ষে প্রতি বছরের ন্যায় নড়াইলে কালিয়া উপজেলায় দুইটি থানায় পূজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী বলেন আসন্ন শারদীয় দূর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। দূর্গাপূজার পূর্বে ও পূজা চলাকালীন সময়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে যাতে সনাতন ধম্বাবলীরা শান্তিপূর্ন ভাবে উদযাপন করতে পারে। নড়াগাতি থানার ওসি মোঃ হোসেন আলী বলেন পূজার সেচ্ছাসেবকদের উপর সর্ব্বোচ্ছ গুরুত্ব মাধ্যমে পূজায় যাতে গুজোব ছড়িয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সর্তক থাকার আহবান জানান। কালিয়া থনার ওসি মোঃ ইদ্রিস আলীর সভপতিত্বে বক্তব্য দেন কালিয়া থানা পূজা কমিটির সভাপতি, অশোক কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার দত্ত, বাজারের জুয়েলারি কমিটির সভাপতি গুরুদাস স্বর্ণকার কালিয়া থানার বি এন পির সাধারন সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌরসভার বিএনপির সভাপতি সেখ সেলিম হোসেন,পদক সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আর্মষ্ট্রং,বিএনপি নেতা মনিরুজ্জামান মনা, নড়াগাতি থানার বি এন পির সাধারন সম্পাদক শেখ বুলবুল কবির নড়াগাতি পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক বিপুল কুমার, সাধারন সম্পাদক বিশ্বজিত দাশ।
সংবাদ শিরোনাম
কালিয়া দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
-
কালিয়া (নড়াইল) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















