ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

ঘরে বসে দেখা যাবে রাফীর ‘প্রেশার কুকার’

  • বিনোদন:
  • আপডেট সময় ০২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • 14

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে। ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
হইচই তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’ এর সিটি?, ৮ অক্টোবর থেকে বিশ্বজুড়ে মুক্তি।”
ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’ সিনেমাটি।
সিনেমাটি চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পেয়েছিল।
সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, গাজী রাকায়েত, আজিজুল হাকিম ও সাবেরী আলম।
পরিচালক রাফীর ভাষ্য, “এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। এটা ঈদের জন্য নতুন স্বাদের সিনেমা। দর্শক হলে হাসি, চিন্তা, অবাক করা অভিজ্ঞতা পাবে। গল্পের সঙ্গে সঙ্গে দর্শকেরও চাপ বাড়বে।”
ইমপ্রেস টেলিফিল্ম ও রায়হান রাফীর প্রযোজনা প্রতিষ্ঠান কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
নির্মাতা জানিয়েছেন, নিজের প্রথম প্রযোজিত এই সিনেমাটি উৎসর্গ করছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।
রাফী বলেন, “তারেক মাসুদকে দেখেই সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তিনি আমার গুরুতুল্য। তাই আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাকে উৎসর্গ করাটা বিশেষ অর্থ বহন করে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ঘরে বসে দেখা যাবে রাফীর ‘প্রেশার কুকার’

আপডেট সময় ০২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬