ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে : অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের উদ্যোগে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ অক্টোবর সকালে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ । বৈঠকে উপস্হিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। নিয়মিত দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বরিশাল অঞ্চলের প্রতিটি জেলা ও মহানগরীতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কর্মীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকা-ের মাধ্যমে বরিশাল অঞ্চলকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরতে হবে।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বরিশাল অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে নিয়মিত বৈঠক, পরামর্শ, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত হওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ ও দায়িত্বশীলতার সংস্কৃতি আরও জোরদার করতে হবে।
বৈঠকে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা, সাংগঠনিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর দায়িত্বশীলরা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান এবং পিরোজপুর জেলা (ভারপ্রাপ্ত) আমীর মাওলানা আব্দুর রবসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে : অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

আপডেট সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬