ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ অসহায়দের হুইলচেয়ার, পেশাজীবীদের উপকরণ ও নারীদের মাঝে গাছের চারা বিতরণ

‘মানবতার পাশে কোলা ইউনিয়ন বিএনপি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তবিবুর রহমান মিনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, মো. ইসরাইল হোসেন ভিপি ও মো. ইলিয়াছুর রহমান মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় উপকরণ এবং নারীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৪০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার,পক্ষাঘাত গ্রস্তদের জন্য ২০টি লাঠি, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ২০টি ধর্মীয়গ্রন্থ গীতা এবং স্থানীয় পুরোহিতদের মাঝে ১৫টি পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ অসহায়দের হুইলচেয়ার, পেশাজীবীদের উপকরণ ও নারীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৭:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬