ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

বগুড়ায় যুবকদের জন্য তিন সপ্তাহব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

যুবকদের স্ব-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় তিন সপ্তাহ মেয়াদি ‘পোশাক তৈরি’ বিষয়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়ায় অগ্রগতি বহুমুখী যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাবেক ছাত্রনেতা রবিউল হাসান দারুনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া সদর, এর আয়োজনে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার চেয়ারম্যান জনাব মাফতুন আহমেদ খান রুবেল। বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকদের পোশাক তৈরি ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজ উদ্যোগে কাজ শুরু করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান। বক্তারা বলেন, দেশের বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। পোশাক তৈরি একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে সক্ষম হবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার জন্যও প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সারোয়ার হোসেন, সদর উপজেলা প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, অত্র ক্লাবের সাধারন সম্পাদক রিয়েল সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, অগ্রগতি বহুমুখী যুব ও সমাজ কল্যাণ সংঘের প্রতিনিধিসহ প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় যুবকদের জন্য তিন সপ্তাহব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৮:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬