ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

বোয়ালমারীতে শিক্ষার্থীদের পিংক বাইসাইকেল উপহার ও লাইব্রেরি উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে তাদের হাতে পিংক রঙের বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে তিনি ফিতা কেটে ‘অ্যাথেনিয়াম’ লাইব্রেরির উদ্বোধন করেন। পিংক রঙের নতুন বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা জানান, পড়াশোনার কোনো বিকল্প নেই। ‘নজরুল বর্ষে’ এই লাইব্রেরিটি উদ্বোধন করা হলো, যা ছোট-বড় সবার জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করবে। একই সাথে দরিদ্র শিক্ষার্থীদের চলাচল সহজ করতে পিংক রঙের বাইসাইকেল দেওয়া হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার নাঈমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই লাইব্রেরি ও বাইসাইকেল বিতরণ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বোয়ালমারীতে শিক্ষার্থীদের পিংক বাইসাইকেল উপহার ও লাইব্রেরি উদ্বোধন

আপডেট সময় ০৮:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬