ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

পরলোকে নানা পাটেকার

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • 5

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর ঘটনায় একটি চিকিৎসা সংক্রান্ত আইনি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।
মৃত্যুর প্রকৃত কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে ই্তমিধ্যে অভিনেতার দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে নানার বুকে ব্যথা শুরু হলে দ্রুত চিকিৎসকদের খবর দেওয়া হয়। চিকিৎসকদের দলটি বাড়িতে পৌঁছে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়ার আগে প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়া হয়।
তবে সকাল সাড়ে ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত এগোচ্ছে। অন্যদিকে, এই প্রভাবশালী অভিনেতার আকস্মিক প্রয়াণে বলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অক্ষয় কুমার, রাম গোপাল বর্মা, কঙ্গনা রনৌত ও প্রমোদ সওয়ন্তসহ বহু বিশিষ্ট ব্যক্তি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
নানা পাটেকারের বিখ্যাত কিছু ডায়ালগ: বলিউডের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। ভারতীয় চলচ্চিত্র অঙ্গন হারাল বজ্রকণ্ঠের বর্ষীয়ান অভিনেতা ও দক্ষ নির্মাতা নানা পাটেকারকে।
রুপালি পর্দায় ‘ক্রান্তিবীর’-এর সেই দরাজ কণ্ঠের নতুন কোনো সংলাপ আর হয়তো শোনা যাবে না। তবে দীর্ঘ অভিনয় জীবনে উপহার দেওয়া কালজয়ী ও অনন্য সব চরিত্রের মধ্য দিয়ে কোটি দর্শকের হৃদয়ে তিনি চিরদিন অমর হয়ে থাকবেন।
কয়েক দশকব্যাপী বিস্তৃত বর্ণাঢ্য ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের অভিনয়শৈলীর রাজত্ব বজায় রেখেছিলেন নানা পাটেকার। বিশেষ করে নিখুঁত অভিব্যক্তি আর সংলাপ ক্ষুরধার উপায়ে উপস্থাপনের জন্য তিনি ছিলেন অনন্য।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্রান্তিবীর’ সিনেমায় তার দেওয়া, ‘এক মচ্ছর সালা আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়’ কিংবা ‘আ গায়ে মেরি মউত কা তামাশা দেখনে!’ সংলাপ দুটি আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ফেরে।
এর আগে ১৯৮৯ সালে ‘পরিন্দা’ চলচ্চিত্রে গ্যাংস্টার চরিত্রে অভিনয়ের সময় তার সেই বিখ্যাত উক্তি—‘ধান্দে কা এক হি উসুল হ্যায়… আপনা ফায়দা দেখো, বাস’ ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক সংলাপ হিসেবে স্থান পায়।
কেবল গম্ভীর রাজনৈতিক বা অপরাধ জগতের চরিত্রই নয়, কৌতুকপ্রধান চলচ্চিত্রেও সমান পারদর্শী ছিলেন নানা পাটেকার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘ওয়েলকাম’-এ গ্যাংস্টার ‘উদয় শেট্টি’ চরিত্রে অভিনয় করার সময় তাঁর ‘কন্ট্রোল, উদয় কন্ট্রোল!’ এবং ‘ভগবান কা দিয়া সব কিছু হ্যায়—দৌলাত হ্যায়, শোহরাত হ্যায়, ইজ্জত হ্যায়’ সংলাপগুলো তরুণদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়, যা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ চর্চিত।
‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘আব তাক ছাপ্পান’ থেকে শুরু করে ‘ওয়েলকাম’-এর মতো অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী এই বরেণ্য অভিনেতা। জানা গেছে, বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে আসার পর সকাল ৫টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পরলোকে নানা পাটেকার

আপডেট সময় ০৮:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬