“আপনার চোখকে ভালোবাসুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের চোখের গুরুত্ব, চোখের যতœ এবং দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারা বিশ্বের ন্যায় নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ও খুলনার শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে ওইদিন বিকেলে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোলী উত্তরপাড়া স্লুইসগেট সংলগ্ন ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে পিরোলী ভিশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসাবে অংশগ্রহণ করেন এহসানুল কবির, ম্যানেজার এন্ড অ্যাডমিনিস্ট্রেটর খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, প্রোগ্রাম হেড মীর মিজানুর রহমান, ও সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসেন কিবরিয়া।এছাড়া দিবসটি পালন উপলক্ষে ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোলী ভিশন সেন্টারে বিনামূল্যে ১১৫জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২৬ জনকে বিনামূল্যে চষমা ও ৪৭ জনকে ঔষধ এবং ২৮জন ছানীজনিত রোগীকে বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের জন্য খুলনার শিরোমনিতে বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম
কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত
-
কালিয়া (নড়াইল) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























