ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ

পটিয়া মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যাপীঠ হিসেবে পরিচিত পটিয়া মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট বিতরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ধর্মীয় গ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সূচনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল ও অর্জনের জন্য শিক্ষার্থীদের সম্মানিত করায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। অভিভাবকদের মতামত ও প্রত্যাশা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তারা। সভাপতির বক্তব্য বিদ্যালয়ের সভাপতি ও মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সট্রাকটর আবুল মনছুর, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, পটিয়া মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক মাহমুদুল হক, বিদ্যালয়ের সহ-সভাপতি এস. এম. মঈনুদ্দিন, গভর্নিং বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম সুমন, আবদুল মোতালেব, পাপিয়া সুলতানা, আফসানা সুলতানা সামিরা ও সুস্মিতা দে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, কাব কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এতে শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রেরণা জোগাবে বলেও বক্তারা উল্লেখ করেন। কৃতিত্বের স্বীকৃতিতে নতুন প্রেরণা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। শিক্ষক ও অভিভাবকেরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি ভালো কাজের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষ করে বৃত্তি অর্জন, শাপলা কাব অ্যাওয়ার্ড এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় সাফল্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠানে উঠে আসে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ

আপডেট সময় ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬