ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উলিপুরে একটি ভাঙ্গা ব্রিজ, হাজারো মানুষের অন্তহীন দুর্ভোগের সৃষ্টি করেছে Logo গ্রাম আদালতে বাড়ছে অভিযোগ স্বল্প খরচে ন্যায় বিচার পাচ্ছে গ্রামাঞ্চলের মানুষ Logo ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না- আলি আসগার লবি Logo সুনামগঞ্জে বাণিজ্য মেলা এর নির্মাণ কাজের উদ্বোধন Logo শ্রীপুরে মেয়ের হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা Logo বগুড়ায় মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ এর ক্রাউন সিমেন্ট রিটেইল মিট প্রোগ্রাম ও বার্ষিক পুনর্মিলনী Logo বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধিন সম্পূর্ণ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে প্রতিনিয়ত বাড়ছে দশনার্র্থীদের আগমণ ভ্রমণপ্রেমীদের নিরিবিলি পর্যটনস্পট হিলভিউ পার্ক এন্ড ক্যাফে Logo দাগনভূঞার মাতুভূঞায় চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির একাধিক নেতা, মাঠে জামায়াতও Logo নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত Logo বালিয়াকান্দিতে অনির্বাণ স্মার্ট একাডেমীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন এই বছর শান্তিতে নোবেল পাওয়া ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ৮৫ বছর বয়সী এই আইনজ্ঞকে পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নাভি পিল্লাই ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ইসরায়েলের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে একাধিকবার বক্তব্য দেন তিনি। পরবর্তী সময়ে ফিলিস্তিনি ভূখ- নিয়ে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের নেতৃত্বও দেন এই আইনজ্ঞ।
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পিল্লাই অধিকৃত ফিলিস্তিনি ভূখ- নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের নেতৃত্ব দেন। ২০২৫ সালে কমিশন জানায়, গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে তাদের সিদ্ধান্ত।
পিল্লাই সে সময় বলেছিলেন, গণহত্যা সনদে নির্ধারিত শর্ত পূরণ করে- এমন কর্মকা-ের মাধ্যমে গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্য রয়েছে বলে কমিশন মনে করে।
নরওয়ের রাজধানী অসলোতে পুরস্কার ঘোষণার সময় কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় পিল্লাইয়ের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে।
কমিটি এক বিবৃতিতে জানায়, বিশ্বে যুদ্ধ ও সংঘাতের সংখ্যা যখন বাড়ছে এবং আন্তর্জাতিক আইনের বিচারক ও প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আক্রমণের মুখে পড়ছে, তখন এই পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক আইনের শাসনের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে চায় তারা।
নোবেল কমিটি পিল্লাইকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও আইনি প্রতিষ্ঠান শক্তিশালী করতে তার দীর্ঘদিনের অবদানের ওপর গুরুত্ব দিয়েছে। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে বিচারকের দায়িত্ব পালন- তার কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভূমিকার কথাও তুলে ধরেছে কমিটি।
নোবেল শান্তি পুরস্কারকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালের পুরস্কারটি ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পিল্লাইয়ের হাতে তুলে দেওয়ার কথা।
সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে একটি ভাঙ্গা ব্রিজ, হাজারো মানুষের অন্তহীন দুর্ভোগের সৃষ্টি করেছে

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

আপডেট সময় ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬