ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উলিপুরে একটি ভাঙ্গা ব্রিজ, হাজারো মানুষের অন্তহীন দুর্ভোগের সৃষ্টি করেছে Logo গ্রাম আদালতে বাড়ছে অভিযোগ স্বল্প খরচে ন্যায় বিচার পাচ্ছে গ্রামাঞ্চলের মানুষ Logo ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না- আলি আসগার লবি Logo সুনামগঞ্জে বাণিজ্য মেলা এর নির্মাণ কাজের উদ্বোধন Logo শ্রীপুরে মেয়ের হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা Logo বগুড়ায় মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ এর ক্রাউন সিমেন্ট রিটেইল মিট প্রোগ্রাম ও বার্ষিক পুনর্মিলনী Logo বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধিন সম্পূর্ণ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে প্রতিনিয়ত বাড়ছে দশনার্র্থীদের আগমণ ভ্রমণপ্রেমীদের নিরিবিলি পর্যটনস্পট হিলভিউ পার্ক এন্ড ক্যাফে Logo দাগনভূঞার মাতুভূঞায় চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির একাধিক নেতা, মাঠে জামায়াতও Logo নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত Logo বালিয়াকান্দিতে অনির্বাণ স্মার্ট একাডেমীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

ভিসা জটিলতা যুব দলের ওমান যাত্রায় বাধা

গতকাল (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় ফটোসেশন হলো, আজ (শনিবার) সকাল ৯টার ফ্লাইটে দেশ ছাড়ার সব প্রস্তুতিও সম্পন্ন। আচমকা রাত ১১টা নাগাদ জানানো হলো, যাওয়া হচ্ছে না। ঠিক এমনটাই ঘটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাওয়ার কথা ছিল। রাতেই খবর চাউর হয় যেতে পারেননি ক্রিকেটাররা।
গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানালো ভিসা জটিলতায় আপাতত পিছিয়ে গেছে যুবাদের ওমান যাত্রা। সিরিজটিও স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ওমানে সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের জানিয়েছে, ওমান কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।
গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া এসিবির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। তবে ভিসা ইস্যু করা বিসিবির নিয়ন্ত্রণের বাইরে। দলকে যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে বিসিবি আরও বলেছে, ভিসা পাওয়া মাত্রই প্রয়োজনীয় ভ্রমণব্যবস্থা করা হবে।
আসন্ন অনূর্ধ্ব’১৯ এশিয়া কাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ আয়োজন করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে একই গ্রুপে আছে আফগানিস্তান ও বাংলাদেশ। তবে ভিসা জটিলতায় সিরিজটির ভবিষ্যতই এখন অনিশ্চয়তার মুখে। শেষ পর্যন্ত সিরিজ হলেও ম্যাচের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনাও আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে একটি ভাঙ্গা ব্রিজ, হাজারো মানুষের অন্তহীন দুর্ভোগের সৃষ্টি করেছে

ভিসা জটিলতা যুব দলের ওমান যাত্রায় বাধা

আপডেট সময় ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬