ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের! Logo সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো? Logo সকালে উঠেই মুখে তিতা স্বাদ? Logo পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান Logo সৌন্দর্য উপলব্ধি থেকে কৃতজ্ঞতার ৮ শিক্ষা Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। শনিবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন বাচ্চু। এ সময় তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ অর্জনে মনোযোগী হতে হবে। তিনি মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে পড়াশোনা, বই পড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রভাষক মুশফিকুর রহমান দীপুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক ফেরদাউসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. জাহিদ হোসেন জামশেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদুল ইসলাম নয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষার্থীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণœ রাখার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

আপডেট সময় ১১:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬