ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন(২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া(২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন দুই যুবককে ভারতীয় মদসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক

আপডেট সময় ১১:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬