ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উলিপুরে একটি ভাঙ্গা ব্রিজ, হাজারো মানুষের অন্তহীন দুর্ভোগের সৃষ্টি করেছে Logo গ্রাম আদালতে বাড়ছে অভিযোগ স্বল্প খরচে ন্যায় বিচার পাচ্ছে গ্রামাঞ্চলের মানুষ Logo ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না- আলি আসগার লবি Logo সুনামগঞ্জে বাণিজ্য মেলা এর নির্মাণ কাজের উদ্বোধন Logo শ্রীপুরে মেয়ের হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা Logo বগুড়ায় মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ এর ক্রাউন সিমেন্ট রিটেইল মিট প্রোগ্রাম ও বার্ষিক পুনর্মিলনী Logo বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধিন সম্পূর্ণ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে প্রতিনিয়ত বাড়ছে দশনার্র্থীদের আগমণ ভ্রমণপ্রেমীদের নিরিবিলি পর্যটনস্পট হিলভিউ পার্ক এন্ড ক্যাফে Logo দাগনভূঞার মাতুভূঞায় চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির একাধিক নেতা, মাঠে জামায়াতও Logo নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত Logo বালিয়াকান্দিতে অনির্বাণ স্মার্ট একাডেমীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধিন সম্পূর্ণ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে প্রতিনিয়ত বাড়ছে দশনার্র্থীদের আগমণ ভ্রমণপ্রেমীদের নিরিবিলি পর্যটনস্পট হিলভিউ পার্ক এন্ড ক্যাফে

শরতের সমাপ্তি আর হেমন্তর আগমণের পূর্বেই সীতাকু-ের পর্যটন স্পটগুলো আবারো নিজেদের রাঙ্গাতে শুরু করেছে আপন সাজে। নির্মল হাওয়ার স্বাদ নিতে পরিবারের সাথে রাজধানী সহ সারা দেশ থেকে আসছে নানান বয়স ও পেশার পর্যটকরা। এতে প্রাণচাঞ্চল্যতায় ফিরে এসেছে দেশের পর্যটন স্পটগুলো। সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা আর পার্কগুলোতে ভ্রমণপিপাসুদের ভীড় বাড়তে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ছন্দে ফিরতে শুরু করেছে সীতাকু- ও হাটহাজারী উপজেলার মিলনস্থলে বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম সেনানিবাসের ৬নং এমপি চেকপোষ্ট সংলগ্ন মনোরম স্থানে অবস্থিত হিলভিউ পার্ক এন্ড ক্যাফে। নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের নিরাপদ পর্যটনস্পট পার্কটি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বৃহত্তম সেনানিবাস চট্টগ্রাম সেনানিবাসের সকল পদবীর সদস্যদের অভ্যন্তরীণ কোন বিনোদন কেন্দ্র না থাকায় কর্মব্যস্ত জীবনের অবসাদ ও ক্লান্তি দুর করার জন্য শহর কেন্দ্রীক বিভিন্ন পার্কের উপর নির্ভরতা কমাতে প্রতিষ্ঠা লাভ করে। এছাড়াও নিকটবর্তী কমপ্লেক্স-২৪ এ কঠিন প্রশিক্ষণ শেষে সেনা সদস্যদের সতেজ হওয়ার উদ্দ্যেশ্যে সদর কোম্পানী-২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম সেনানিবাসের অধিনে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তৎকালিন জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ ৬নং এমপি চেকপোষ্ট সংলগ্ন ক্যাফে ২৪ রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। পরবর্তী বছর আগষ্ট মাসে ক্যাফে-২৪ পার্কটিও উদ্বোধন করা হয়। সাবেক পার্ক অফিসার মেজর কাওসার, পার্ক জেসিও- সি:ওয়া: অফিসার রুহুল আমিন ও পার্ক এনসিও এর দায়িত্বে থাকা সার্জেন্ট হারিছ বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটকদের আগমণে মুখরিত পার্কটি। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে পর্যটকের সংখ্যা একটু বেশি হয়। কনভেনশন হল, ক্যাফে-২৪, নীলগিরি ভ্রমণ, কৃত্রিম ঝর্ণা, সাজেক ভ্যালি, কৃত্রিম হ্রদ, প্রাইরেডশীপ, লটানা গাছের গেইট, কম্ব্যাট আইল্যান্ড, সেনা ট্যাংঙ্ক, নাগরদোলা, বিভিন্ন রাইড, টয় ট্রেন, দোলনা নৌকা ও শিশুদের কৃত্রিম ঘোড়া সহ বাহারী ফুলের বাগানে পার্কটি ভ্রমণপিপাসুদের জন্য দারুণ ভাবে আকষর্ণীয় করে তোলা হয়েছে। পাকের্র হ্রদে রয়েছে কয়েকটি বোট, দর্শনার্থীরা ইচ্ছা করলে বোট দিয়ে পার্কে ঘুরতে পারবে। পার্কের প্রবেশ মুখেই রয়েছে টিকেট কাউন্টার। প্রবেশ মূল্য ৫০ টাকা, তবে শিশুদের ক্ষেত্রে প্রবেশ মূল্য ৩০ টাকা। দর্শনার্থীদের টিকেট কেটেই পার্কে প্রবেশ করতে হয়। হিলভিউ পার্ক এন্ড ক্যাফের যাতায়াত ব্যবস্থা বেশ সুবিধাজনক। পশ্চিম পাশ্বের পর্যটকদের ভাটিয়ারী থেকে সিএনজি, চাঁদের গাড়ী কিংবা ব্যক্তিগত গাড়ীতে এবং পূর্ব দিকের পর্যটকদের বড়দীঘির পাড় হতে একই ভাবে কোন প্রকার যানজট ছাড়াই পার্কে পৌঁছতে পারবে। মীরসরাই উপজেলার পশ্চিম খৈয়াছড়া থেকে আগত দর্শনার্থী আবু তাহের দুলাল বলেন, হিলভিউ পার্ক এন্ড ক্যাফে ভ্রমণপ্রেমীদের জন্য একটি চমৎকার পিকনিক স্পট। পার্কে ঘুরতে আসা ভাটিয়ারী সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, হিলভিউ পার্ক এ্যান্ড ক্যাপে আমাদের এলাকার অহংকার। দীর্ঘদিন পর বন্ধুমহল সহ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে ঘুরতে এসে মনটা বদলে গেল। পার্কের মনোরম সৌন্দর্যে আমরা দারূণভাবে মুগ্ধ হয়েছি। বিশেষ করে বোটে ঘোরা, কৃত্রিম হ্রদ, লটানা গাছের গেইট, কৃত্রিম ঝর্ণা ও মনোরম ফুলের বাগানে মুগ্ধ আমাদের ভ্রমণপিপাসু দলটি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন বলেন, পাহাড়ের ভিতর নিরিবিলি এত সুন্দর মনোরম স্পট না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না। পার্কটির সৌন্দর্য আর মাধুর্যে যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধিন সম্পূর্ণ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে প্রতিনিয়ত বাড়ছে ভ্রমণপিপাসুদের আগমণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে একটি ভাঙ্গা ব্রিজ, হাজারো মানুষের অন্তহীন দুর্ভোগের সৃষ্টি করেছে

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধিন সম্পূর্ণ প্লাষ্টিক দুষণমুক্ত পার্কটিতে প্রতিনিয়ত বাড়ছে দশনার্র্থীদের আগমণ ভ্রমণপ্রেমীদের নিরিবিলি পর্যটনস্পট হিলভিউ পার্ক এন্ড ক্যাফে

আপডেট সময় ১১:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬