বগুড়ায় ক্রাউন সিমেন্ট পিএলসির আয়োজনে ‘রিটেইল মিট প্রোগ্রাম-২০২৬’ উপলক্ষে বার্ষিক মিলনমেলা ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বগুড়ার নুন ইন পার্ক অ্যান্ড রিসোর্টে মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের কর্মকর্তা, পরিবেশক, বিক্রেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাসেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রাউন সিমেন্ট পিএলসির সিনিয়র জেনারেল ম্যানেজার মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের ভবিষ্যৎ কর্ণধার তাসলিমুর তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, চেম্বারের সহসভাপতি মাহমুদুল রহমান সিপন, পরিচালক মেজবাউল ইসলাম রন্টু, পরিমল চন্দ্র দাস, শামসুল হক বেনু ও ডা. মতিউর রহমান।
এ ছাড়া ক্রাউন সিমেন্ট পিএলসির সিনিয়র ম্যানেজার রাকিবুল হাসান রাকিব, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান এবং মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাসেদুল ইসলামের সহধর্মিণী নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণ এবং বিক্রেতাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় মেসার্স ফাহিম এন্টারপ্রাইজের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল বর্ষসেরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ। পাশাপাশি র?্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মিলনমেলা ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
সংবাদ শিরোনাম
বগুড়ায় মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ এর ক্রাউন সিমেন্ট রিটেইল মিট প্রোগ্রাম ও বার্ষিক পুনর্মিলনী
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ১১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















