খুলনা-৫ আসনর সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, এই দেশ আমাদের সবার। এখানে হিন্দু-মুসলিম সবারই সমান অধিকার। ধর্মীয় ভিত্তিতে এখানে কাউকে আলাদা করা যাবে না। আসন্ন শারোদীয় দূর্গোৎসব যাতে নির্বিঘেœ পালন করতে পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি দলীয় নেতা কর্মীরাও দ্বায়িত্ব পালন করবে। পূজা উপলক্ষে পতিত সরকার বা বিরোধী দলের কেউ যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে না পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে। তবে আমরা কাউকে পূর্বের মত অহেতুক হয়রানি করতে চাই না। আর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। এসময় ফুলতলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির জন্য ফুলতলা থানায় একটি পিকআপ ভ্যান দেয়ার ঘোষণা দেন। শনিবার বেলা ১টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও সূচি রানী সাহার সভাপতিত্বে এবং পূজা পরিষদের উপজেলা আহবায়ক অনুপম মিত্রের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম সরদার,সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন পারভেজ, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, শরীফ মুহাম্মাদ ভুঁইয়া শিপলু, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অজয় কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, ওসি মোঃ মারগুব তৌহিদ, আবুল বাশার, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন সদস্য সচিব রনজিৎ বোস, (অবঃ) অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, বিএনপি নেতা আহসানুল হক লন্ডন, আনোয়ার হোসেন বাবু, মোঃ আতাউর রহমান, মোতাহার হোসেন কিরণ, আতিয়ার রহমান আকুঞ্জী প্রমুখ। উল্লেখ্য, ফুলতলা উপজেলার ৪১টি পূজা মন্ডপের প্রতিটিতে ৬শ’ কেজি করে চাউল বরাদ্দ প্রদান করা হয়। এছাড়াও এমপি মোহাম্মদ আলি আজগার লবি ব্যক্তিগতভাবে প্রতিটি মন্ডপে দুই হাজার পাঁচ শত টাকা নগদ প্রদান করেন। এর পূর্বে এমপি আলি আসগার লবি আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে পায়গ্রাম কসবায় লায়ন্স ক্লাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, অসহায় মহিলাকে ঘর, সেলাই মেশিন, ফুড ভ্যান, হাসপাতাল বেড, কম্পিউটার প্রশিক্ষণে শুভজিৎ বিশ্বাসকে সার্টিফিকেট প্রদান, হুইল চেয়ার প্রদান ও ফুড আইটেম বিতরণ করেন। পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও সূচি রানী সাহা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা,ওসি মোঃ মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, লায়ন একেএম গোলাম ফারুক, লায়ন ডাঃ আবু হুসাইন খন্দকার, দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন সাবিনা সিদ্দিকাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব।
সংবাদ শিরোনাম
ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না- আলি আসগার লবি
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ১২:০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















