ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি Logo বিক্ষোভে টালমাটাল মোদীর গদি Logo ডিপি ওয়ার্ল্ডের চুক্তিতে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের Logo কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল Logo দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী Logo বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা Logo ফ্রিজের যে ২ সেটিংস বদলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন Logo সাইকেল চালালে কি শুক্রাণু কমে, কী বলছেন বিশেষজ্ঞরা Logo চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু? Logo মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

নবীনগরে প্রতিমা তৈরী কারখানা পরিদর্শন করেন পুলিশ সুপার-বিক্রির অপেক্ষায় মৃৎশিল্পীরা

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে আর কিছু দিন পর শুরু হতে যা”্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, তাই ঘরে ঘরে দেবী দুর্গার আগমনীর বার্তা। এবার নবীনগরে ১৩২ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে । এ জন্য মূর্তি তৈরীতে ব্যস্ত সময় পার করছেন নবীনগরের মৃৎশিল্পীরা। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে ১৭ অক্টোবর সপ্তমী হবে এ পূজা এবং ২১ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবার পূজার সেই পুরনো সংস্কৃতি অনেকটা থাকবে না। মহালয়া থেকে শুরু করে শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই থাকছে কড়া নির্দেশ। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, এবারএবার আশ্বিন মাস ‘মল মাস’ মানে অশুভ মাস। সেই কারণে এবার কার্তিকে দেবীর পূজা হবে না। পূজা হবে কার্তিক মাসে। সেই হিসাবে এবার দেবীদুর্গা মর্ত্যে আসবেন মহালয়ার ৩৫ দিন পরে। তাই ১৬ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন ও ষষ্ঠী বিহিত পূজা। পর দিন ১৭ অক্টোবর মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল অনুষ্ঠান। ২০ অক্টোবর মহাঅষ্টমী এবং ২১ অক্টোবর মহানবমী পূজা। ২১ অক্টোবর মহাদশমী বা বিজয়া দশমী হবে। এ দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। উপজেলার বিভিন্ন পূজামন্ডপে ঘুরে দেখা যায়, কাদা-মাটি, বাঁশ, খড় দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্থ সময় পার করছেন প্রতিমা কারিগররা। প্রতিমা তৈরির কারিগর মনেন্দ্র পাল(৫৫) বলেন প্রতি বছর এ সময় ৫০-৫৫টি পূজা মন্ডপের কাজ করে থাকি, এ বছর মাত্র ৩০টি পূজা মন্ডপের কাজ করছি। প্রতিটি প্রতিমার দাম ৪০/৫০ হাজার টাকা চাওয়া হচ্ছে কিন্তু অতীতের মত ক্রেতা পাওয়া যাচ্ছে না, একই কথা বলেন বিজয় পাল ও বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ করতে আসা শিল্পীরা। নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিনয় চক্রবতী বলেন। নবীনগর থানার ওসি মুসেদুল আলম চৌধুরী বলেন- পূজা মন্ডপ গুলোতে তিন স্তরের কঠোর নিরাপত্তা থাকবে। কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটতে দেয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান-আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রতিমা তৈরীর কারখানা পরিদর্শন করেছেন পুলিশ সুপারঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এর অংশ হিসেবে গত (০৮/১০/২৬) উপজেলার ভোলাচং কুমারপাড়ায় প্রতিমা তৈরির কারখানাগুলো পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। এ সময় তিনি কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রতিমা তৈরির কারিগর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২৮টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নবীনগর উপজেলায় ১৩২টি ম-পে পূজার প্রস্তুতি চলছে। পূজা নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজাম-প ও প্রতিমা তৈরির কারখানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের নিয়মিত টহল। পরিদর্শন শেষে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, যেসব এলাকায় দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হচ্ছে, সেসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহলও জোরদার করা হয়েছে। পূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি

নবীনগরে প্রতিমা তৈরী কারখানা পরিদর্শন করেন পুলিশ সুপার-বিক্রির অপেক্ষায় মৃৎশিল্পীরা

আপডেট সময় ০৮:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬